শান্তিগন্জ প্রতিনিধি :
জেলার শান্তিগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিল্লোল চাকমাকে। দীর্ঘ কয়েক মাস পর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদায়নের খবরে শান্তিগঞ্জ উপজেলাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে।
মঙ্গলবার জারি করা সরকারি পরিপত্রের মাধ্যমে জনাব হিল্লোল চাকমাকে শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
হিল্লোল চাকমা বৃহত্তর পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বাবুপাড়া গ্রামের বাসিন্দা। প্রশাসনের একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যে সুনামের সঙে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
নবাগত ইউএনওর গতিশীল কর্মদক্ষতা উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব হবে, এমন প্রত্যাশা করছেন উপজেলা বাসী।
শান্তিগঞ্জ উপজেলার বাসীর পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।