দক্ষিণ বাতায়ন শান্তিগন্জ, সুনামগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ সেন্ট আলবান্স (St Albans) শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও জগন্নাথপুরের চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের কৃতি সন্তান,সাবেক ছাত্রনেতা সফল ব্যাবসায়ী জনাব হুমায়ুন রশীদ মামুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
জগন্নাথপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক, ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী হুমায়ুন রশীদ মামুন সেন্ট আলবান্স বিএনপি’র গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় যুক্তরাজ্য ও নিজ জন্মভূমির সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নতুন দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে হুমায়ুন রশীদ মামুন জানান, "আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি নিষ্ঠা ও সততার সাথে পালন করব। যুক্তরাজ্য বিএনপির এবং দেশ নায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী বি এন পির চেয়ারম্যান জনাব তারেক রহমান এর হাত কে আরও শক্তিশালী করতে এবং দলের মূল আদর্শ বাস্তবায়নে আমি সর্বদা সচেষ্ট থাকব।"