বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
শিক্ষা

রওজাতুল কুরআন মাদরাসা হরিনগর নবীনগর'র ইফতেতাহি দারস সম্পন্ন

আবদুর রহমান জামী:: নির্বাহী সম্পাদক
প্রকাশ: ২৮-১০-২০২৬, ১২:৫৭ PM
০ বার পঠিত
রওজাতুল কুরআন মাদরাসা হরিনগর  নবীনগর'র ইফতেতাহি দারস সম্পন্ন

সোমবার (২১ এপ্রিল) বিকাল ৩ টায় মাদরাসার মুহতামিম মাও. আজীর উদ্দীন'র পরিচালনায় শান্তিগঞ্জ উপজেলা দরগাপাশা ইউনিয়নের ‘রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা নবীনগর হরিনগর'র-১৪৪৬ হিজরী নতুন শিক্ষা বর্ষের সবক প্রদান করেন সৌদী আরব ক্যান্টনমেন্ট মসজিদের ইমাম ও খতিব শায়খ জুবায়ের আহমদ-জিয়াপুরী।

গুরুপুর্ণ নসিহত পেশ করেন; সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার শায়খুল হাদিস শায়খ সৈয়দ আব্দুর রাজ্জাক, জামেয়া সাদারাই মাদরাসার মুহতামিম মাও. আবুল খায়ের, ছাতারপই দারুল কুরআন মাদরাসার শিক্ষক মাও. মাহমুদুল হাসান মাছনুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; মাদরাসা পরিচালনা কমিটির দায়িত্বশীল, এলাকার সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ।

পরিশেষে দেশ-প্রবাসী, জিন্দা-মুর্দা সকলের জন্য বিশেষ করে মাদরাসার সভাপতি সিরাজুল ইসলাম'র সুস্থতার জন্য মুনাজাত ও জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামের শায়খুল হাদিস মাও. উসমান গনি রহ. ছেলে লন্ডন প্রবাসী মোশাররফকে মাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান শেষে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।

লিংক কপি হয়েছে