বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
বিনোদন

ইসাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

আবদুর রহমান জামী
প্রকাশ: ২৮-১০-২০২৬, ০১:২৫ PM
০ বার পঠিত
ইসাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ইসাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়ন'র ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্টান ইশাখপুর শ্রীরামপুর'র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ। আজ বৃহস্পতিবার ৩০ জানুয়ারি) দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান'র সভাপতিত্বে এবং দিলিপ কুমার দাশ এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। তিনি বলেন; পড়ালেখার পাশাপাশি ইশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক দিক থেকেও অনেক এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে সেজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে।

অতিথি হিসেবে উপস্থিত, ম্যানেজিং কমিটির সদস্য আবদুল হামিদ বতু, আবদুল জলিল, শফিক উদ্দিন,সাবেক মেম্বার সমুজ আলী,অভিবাক কমিটির সভাপতি ফয়জুল হক, হাজী ফখরু মিয়া, দক্ষিণ বাতায়ন সম্পাদক ও অভিভাবক সদস্য ছালিক আহমেদ, ঝুন মিয়া, তেরাব আলী, চাদ উদ্দিন প্রমুখ

লিংক কপি হয়েছে