বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
জাতীয়

লন্ডন সফর শেষে শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে ৩ লাখ টাকা অনুদান

NewsPaper
প্রকাশ: ০৫-১১-২০২৬, ০৪:০৬ AM
০ বার পঠিত
লন্ডন সফর শেষে শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে ৩ লাখ টাকা অনুদান



শান্তিগঞ্জ প্রতিনিধি:

লন্ডন সফর শেষে নিজ নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ আসনের শান্তিগঞ্জে ফিরে উপজেলা বাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদ সদস্য কয়সর আহমেদ।


শুক্রবার (১৪ আগস্ট) তিনি শান্তিগঞ্জ বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।


এ সময় শান্তিগঞ্জ বাজার জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ৩ লাখ টাকা অনুদান প্রদান করেন সংসদ সদস্য কয়সর আহমেদ।


শুভেচ্ছা বিনিময় ও জুমার নামাজ আদায়কালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদ, জেলা বিএনপির সদস্য এম এ মুকিতসহ শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


লন্ডন সফর শেষে সংসদ সদস্যের এলাকায় ফেরাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় নেতাকর্মীরা তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।


শান্তিগঞ্জ বাজার জামে মসজিদের উন্নয়নে সংসদ সদস্যের দেওয়া অনুদানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। তারা আশা প্রকাশ করেন, এলাকার ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ভবিষ্যতেও তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে।

লিংক কপি হয়েছে