বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
logo

ধরমপুর খাদিমুল কুরআন পরিষদের তাফসীর মাহফিল সম্পন্ন


আবদুর রহমান জামী:: নির্বাহী সম্পাদক published:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪৭ এএম

ধরমপুর খাদিমুল কুরআন পরিষদের তাফসীর মাহফিল সম্পন্ন

বিশ্বনবী সা. জাহিলিয়াতের অন্ধকারকে কুরআন দিয়েই আলোকিত করেছিলেন। মুসলমানরা আজ কুরআন বিমূখতার কারণে সংখ্যার দিক দিয়ে অধিক হলেও শক্তির মানদণ্ডে অত্যন্ত দুর্বল। বাংলাদেশের মুসলমানদের ঈমানী শক্তি অত্যন্ত সুদৃঢ়। আর তা সম্ভব হয়েছে এ দেশের মাদরাসা ও দ্বীনি শিক্ষার মাধ্যমে। বর্তমানে মানুষ পার্থিক জীবনের সুখ-শান্তির জন্য অনন্তকালের সফলতাকে ভুলে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে কুরআনের শিক্ষা ও আল্লাহ ভীতি মানুষের মধ্যে জাগ্রত করতে হবে। ইহ ও পরকালী মুক্তিলাভ লক্ষ্যে আমাদেরকে কুরআনের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দিতে হবে। আল্লাহ তাআ’লা, কুরআন, রাসুলুল্লাহ সা. ও ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন জাতীয় সংসদে পাশ করতে হবে। বিশ্বের অন্যান্য মুসলিম দেশসমূহের মত বাংলাদেশেও কাদিয়ানীদেরকে অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। বাউল গান ও মারিফতের নামে আল্লাহ, রাসূল ও কুরআন নিয়ে ভন্ডামী বন্ধে জাতীয় সংসদে আইন পাশ করতে হবে।হিযবুত তাওহীদ, লা-মাযহাবী, আহলে কুরআন ও সকল বাতিল ফেরকার অপতৎপরতা কঠোরহস্তে বন্ধ করতে হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ০৯ টা থেকে “ধরমপুর খাদিমুল কুরআন পরিষদ”র উদ্যোগে ঐতিহ্যবাহী ধরমপুর গ্রামের দক্ষিণের মাঠে দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনে

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; খতিবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবীব-ঢাকা,মাওলানা মুফতি হাসান জামীল-ঢাকা, শায়খুল হাদিস খোরশেদ আলম কাসেমী-ঢাকা,মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী-ঢাকা,শায়খুল হাদিস হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী-ঢাকা,মুফতি রাফি বিন মুনির-ঢাকা,মুফতি দেলাওয়ার হোসাইন মাইজি-ঢাকা,মাওলানা আব্দুর রকিব-বিশ্বম্ভরপুরী সহ সহ স্থানীয় উলামায়ে কেরাম।

তাফসির মাহফিলের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন; মাওলানা আবুল খয়ের,মাওলানা সুহাইল আহমদ, অত্র পরিষদের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী নিজামুল হোসেন,মাওলানা নূরুল আমিন,মাওলানা নোমান বিন বাশার,মাস্টার এখলাছুর রহমান। এবং মাহফিল উপস্থাপনায় ছিলেন; ডাক্তার শায়খুল ইসলাম এবং দেলোয়ার হোসাইন।

ধরমপুর খাদিমুল কুরআন পরিষদ'র  উদ্যোগে আয়োজিত দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনে উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করে মহান রাব্বুল আলামীনের দরবারে মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।।