বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
logo

দরগাপাশায় হাওররক্ষা বাঁধ পরিদর্শন


শান্তিগঞ্জ প্রতিনিধি:: published:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫৯ পিএম

দরগাপাশায় হাওররক্ষা বাঁধ পরিদর্শন

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাঁচিভাঙা হাওরের বিভিন্ন হাওররক্ষা বাঁধ পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা 

শুক্রবার বিকেলে কাঁচিভাঙা হাওরের বাঁধ পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ড মাঠকর্মী এমদাদুল হক, ২৫ নং পিআইসি সভাপতি শিহাব চৌধুরী, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, ২৬ নং পিআইসি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আকলুছ মিয়া, ২৭ নং পিআইসি সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য শামীম আহমেদ, ২৮ নং পিআইসি সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কয়েস মিয়া ও সদস্য আশব আলী প্রমুখ