বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
logo

কয়ছর এম আহমদের পক্ষথেকে মাহে রমজানের ক্যালেন্ডার বিতরণ


শান্তিগঞ্জ প্রতিনিধি:: published:  ০২ মার্চ, ২০২৫, ০২:৫৪ এএম

কয়ছর এম আহমদের পক্ষথেকে মাহে রমজানের ক্যালেন্ডার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর - শান্তিগঞ্জ) আসনে ধানের শীষের এমপি প্রার্থী কয়ছর এম আহমদের পক্ষথেকে পবিত্র রমজানুল মোবারকের সাহরি ও ইফতার এর সময়সূচী সম্মিলিত পঞ্জিকা (ক্যালেন্ডার) বিতরণ করা হয়েছে। 
শনিবার(১ মার্চ) শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বিভিন্ন স্থানে ক্যালেন্ডার বিতরণ করে দরগাপাশা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা আবদুল হান্নান মজনু মিয়া, বকুল মিয়া, শফিক উদ্দিন, আলাল মিয়া , এলকাছ মিয়া,দরগাপাশা ইউনিয়ন যুবদল সভাপতি ছালিক আহমেদ, সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আকলুছ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, আখলিছ মিয়া, সদস্য সাব্বির তালুকদার,  সেচছাসেবক দল নেতা রুবেল মিয়া, ছাএদল নেতা আবু তাহের ইমন প্রমুখ।