শান্তিগঞ্জ প্রতিনিধি:: published: ১৯ মার্চ, ২০২৫, ০৮:৪১ এএম

শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার সংলগ্ন শরীফপুর এলাকায় মধ্যরাতে ট্রাকসহ একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে রাস্তায় দাঁড়িয়ে ছিল।সন্দেহজনক হওয়ায় টহলরত পুলিশ টিমের একজন পুলিশ সদস্য চেক করতে এগিয়ে গেলে ডাকাতদল টহলরত ওই পুলিশ সদস্যকে তাদের ট্রাকে তুলে নিয়ে চলে আসে।
টের পেয়ে টহলরত বাকি পুলিশ সদস্যরা ডাকাতদলকে তাড়া করে। তাড়া খেয়ে ডাকাতদলের ট্রাক শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে সিলেট থেকে আসা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কার প্বার্শবর্তী পুকুরে পড়ে যায়। তবে এঘটনায় কারে থাকা দুই যাত্রী কোনোরুপ গুরুতব আঘাত না পেয়েই রক্ষা পান। এদিকে খবর পেয়ে স্থানীয়রা ধাওয়া দিয়ে ডাকাতদলের দুইজন সদস্যকে আটক করে গণপি*টুনি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।
এমনই এক ভয়ংকর ঘটনার বর্ণনা দিলেন ডাক্তার সৈকত দাস