বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
logo

শান্তিগঞ্জের সলফে অ•গ্নি•কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সৈয়দ তালহা আলম


আবদুর রহমান জামী published:  ১৯ এপ্রিল, ২০২৫, ১২:১৭ এএম

শান্তিগঞ্জের সলফে অ•গ্নি•কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সৈয়দ তালহা আলম

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক ও আগামি জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী  সৈয়দ তালহা আলম।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে সলফ গ্রামে  ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সৈয়দ তালহা আলম বলেন, মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। দেশের সকলের কাছে উদাত্ত আহ্বান করছি যে, আপনারা যদি সামান্য করে হলেও তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ান তাহলে তারা হয় তো কিছুটা স্বস্তি পাবেন। আশা করছি সকলেই তাদের পাশে দাঁড়াবেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি: মাও. হোসাইন আহমদ, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক: এম আব্দুল হাফিজ,জেলা যুব জমিয়তের সভাপতি মাও. কবীর খান, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সিনিয়র  সহ-সভাপতি; মাও. আব্দুল্লাহ নোমান, উপজেলা প্রচার সম্পাদক: আবদুর রহমান জামী, মাও. রায়হান কবীর,বদরুল আলম প্রমুখ।