নিউজ ড্রেক্স: published: ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:২০ এএম

সুনামগঞ্জের ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে তাহিদুল ইসলাম (৪২) নামের এক ব্যবসায়ির উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামের মৃত ফছলন্দর আলীর ছেলে ও জাউয়াবাজারের ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে জাউয়াবাজার তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে সিফতনগর নামক স্থানে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অস্ত্রধারিরা চলন্ত অবস্থায় মোটর সাইকেলসহ আরোহীর উপর হামলা চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পথচারিরা রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় দেখে পরিবারকে খবর দেন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে তাকে প্রানে মারার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে।
উপজেলার জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ার প্রস্তুতি ছিল। পুলিশ তাদের শান্ত করেছে। তিনি বলেন, উভয় পক্ষের মধ্যে পাল্টা পাল্টী মামলা মোকদ্দমা রয়েছে। এর জের দরে হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনির ধারনা। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।