বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
logo

শুক্রবার থেকে ভাতগাঁও ভমভমি বাজারে নিয়মিত গরু-ছাগলের হাট বসবে, জানালেন বাজার কমিটি


আবদুর রহমান জামী published:  ১২ মে, ২০২৫, ০৯:৫৫ পিএম

শুক্রবার থেকে ভাতগাঁও ভমভমি বাজারে নিয়মিত গরু-ছাগলের হাট বসবে, জানালেন বাজার কমিটি

ঐতিহ্যবাহী এই বাজার বিভিন্ন অঞ্চলে সুপরিচিত হয়ে উঠেছে গরু-ছাগল ক্রয়বিক্রয়ের জন্য। বাজারটি শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার মিলনস্থলে অবস্থিত।

আগামী শুক্রবার (১৬ মে) উদ্বোধন হবে বছরের প্রথম গরু-ছাগলের হাট।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে আসেন বিক্রেতারা। বহু জায়গার ক্রেতারা আসেন এই বাজারে গরু কিনতে। ক্রেতাদের পছন্দসই গরু নিয়ে প্রতি শুক্র ও সোমবার এই বাজারে বসেন গরু বিক্রেতারা। প্রতি হাটবারে অনেক গরু-ছাগল আসে বাজারে। প্রতি কোরবানির ঈদের সময় এই বাজারে ক্রেতা বিক্রেতাদের ঢল নামে বলেও জানান বাজার কতৃপক্ষ।

বাজার পরিচালনা কমিটির সভাপতি; শাহীন আহমদ তালুকদার বলেন; অন্য বছরে কোরবানির ঈদে হাট বসলেও চলতি বছর থেকে নিয়মিত প্রতি শুক্র ও সোমবারে গরু-ছাগলের হাট বসবে।