~আবদুর রহমান জামী published: ২৫ মে, ২০২৫, ০৪:২২ এএম

মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি, আল্লাহর রহমত ও মাগফেরাত কামনার মধ্যদিয়ে শেষ হলো ছাতক উপজেলার "ভাতগাঁও ইসলাহুল মুসলিমিন যুব সংঘ'র" ইসলাহি মাহফিল।
২৪ মে (শনিবার) দিনব্যাপী উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন; মাওলানা আমজাদ হোসাইন-ভাতগাঁও, মাওলানা আব্দুল হাই-শায়খুল হাদিস ভাতগাঁও মহিলা মাদরাসা ও মৌলভী আব্দুস শহীদ-ভাতগাঁও।
উক্ত মাহফিলে বয়ান পেশ করেন; শায়খ আব্দুল হান্নান গণেশপুরী-ছাতক, মাওলানা লোকমান সাদী-ঢাকা, শায়খ মুফতি আলী হাসান উসামা-ঢাকা, মাওলানা সুহাইল আহমদ সুহেল- মুহতামিম ভাতগাঁও মাদরাসাসহ স্হানীয় উলামায়ে কেরাম।
মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন ধর্মপ্রাণ মুসল্লি। তারা পাপ থেকে মুক্তির জন্য আকুতি-মিনতি করেছেন।
মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।।