আবদুর রহমান জামী published: ১১ জুন, ২০২৫, ০৪:২৬ পিএম

শান্তিগঞ্জ উপজেলা দরগাপাশা ইউনিয়নের সিদখাইগ্রামের হাওর থেকে ভাসমান অবস্থায় অ'জ্ঞাত এক ব্যক্তির লা''শ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশ তার নাম-পরিচয় জানাতে পারেনি।
বুধবার (১১ জুন) দুপর ১২ টায় পুলিশ লা*শ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিদখাই হাওরে অজ্ঞাত এক ব্যক্তির লা*শ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লা*শটি উদ্ধার করে মর্গে পাঠায়। লাশের শরীরে কোনো আ*ঘা*তের চিহ্ন নেই। ময়না তদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।