বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
logo

সম্পাদকীয়:: ইংরেজি নববর্ষের শুভেচ্ছা


বাতায়ন ডেস্ক: published:  ০১ জানুয়ারী, ২০২৬, ০৭:২১ এএম

সম্পাদকীয়:: ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন “দক্ষিণ বাতায়ন” পত্রিকার সম্পাদক; ছালিক আহমদ” সময় তিনি সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। মঙ্গলবার বুধবার (৩১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানান।


তিনি বলেন, সময়ের সঙ্গে আরও একটি বছর পেরিয়ে গেল। নানা ঘটনা-দুর্ঘটনার কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিল। অতীতের সফলতা ও ব্যর্থতার ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণের জন্য এখন দৃপ্ত পায়ে এগিয়ে যেতে হবে। চলতি বছর (২০২৬) সালে একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণই আমাদের অভিষ্ট্য লক্ষ্য।


প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের চর্চা এবং বিকাশ সাধনে আমাদের আরও বেশি তৎপর হতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার। নতুন বছরটি হয়ে উঠুক আনন্দময়, আমি এই কামনা করি।।