বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
logo

ট্যালেন্টপুলে ৫ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে শান্তিগঞ্জ কিন্ডারগার্টেনের সানজিদা আক্তার শোভা


আবদুর রহমান জামী: published:  ১৫ জুলাই, ২০২৬, ১২:৩৮ এএম

ট্যালেন্টপুলে ৫ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে শান্তিগঞ্জ কিন্ডারগার্টেনের সানজিদা আক্তার শোভা




সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান 'শান্তিগঞ্জ কিন্ডারগার্টেন'-এর মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার শোভা বৃত্তি পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছে।

সে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। ​শিক্ষাপ্রতিষ্ঠান ও পারিবারিক সূত্রে জানা গেছে, সানজিদা আক্তার শোভা শুধু সাধারণ বৃত্তিই নয়, বরং তার মেধার স্বাক্ষর রেখে একে একে সবকটি ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে সে মর্যাদাপূর্ণ 'এমএ মান্নান বৃত্তি' এবং 'আবদুন্নুর বৃত্তি'-সহ উপজেলার সবকটি ট্যালেন্টপুল বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে শোভা।

তার এই অভাবনীয় সাফল্যে শান্তিগঞ্জ কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষিকা, পরিচালনা পর্ষদ এবং সহপাঠীদের মাঝে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানানো হয়েছে।

সানজিদা আক্তার শোভার এই অসাধারণ সাফল্যের পেছনে তার কঠোর অধ্যবসায়, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সুনিপুণ তদারকি অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে সে আরও বড় হয়ে দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে চায়।