বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
logo

শান্তিগঞ্জে গাজীনগর দারুল কোরআন হাফিজিয়া কওমী মাদ্রাসায় প্রথম সাময়িক পরীক্ষা শুরু


মান্নার মিয়া published:  ১৯ জুলাই, ২০২৬, ০১:৫৭ পিএম

শান্তিগঞ্জে গাজীনগর দারুল কোরআন হাফিজিয়া কওমী মাদ্রাসায় প্রথম সাময়িক পরীক্ষা শুরু

 

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর দারুল কোরআন  হাফিজিয়া কওমী মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।রবিবার (১৯ জুলাই) সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করে।মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের পাঠদানের অগ্রগতি মূল্যায়ন, মেধা যাচাই এবং নিয়মিত অধ্যয়নে আরও উৎসাহিত করার লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়েছে।পরীক্ষা চলাকালে মাদ্রাসার শিক্ষকরা বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি করেন। তারা শিক্ষার্থীদের মনোযোগ, সততা ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানান।মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মান আরও উন্নত হবে এবং তারা ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।