NewsPaper published: ১৯ জুলাই, ২০২৬, ০৯:৫৯ পিএম

স্টাফ রিপোর্টারঃ
ইউনিয়নের নবীনগর-হরিনগর এলাকায় অবস্থিত রওজাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।পরীক্ষার প্রথম দিন সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা শুরু হয় এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন, পাঠদানের অগ্রগতি পর্যালোচনা এবং নিয়মিত অধ্যয়নে উৎসাহিত করতেই এ প্রথম সাময়িক পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষা চলাকালে স্বচ্ছতা, শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এ সময় অভিভাবকরাও শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন এবং সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।উল্লেখ্য, রওজাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এলাকায় কুরআন শিক্ষা ও নৈতিক আদর্শ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।