বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
logo

ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল


NewsPaper   published:  ০২ আগস্ট, ২০২৬, ০৩:৪৯ এএম

ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল



বিশেষ  প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। মশাল মিছিলের একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে। 

শুক্রবার (৩১ জুলাই) রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের ছাতক উপজেলার চেচান পয়েন্ট এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয় বলে দাবি করা হয়েছে।

এর আগে একই রাতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সুনামগঞ্জ-সিলেট সড়কের হাছনরাজা তোরণ এলাকায় একটি বিক্ষোভ মিছিলও করেন বলে জানা গেছে। মিছিলের ভিডিও পরে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন।

প্রত্যক্ষ ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন ছাড়া মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী মুখে মাস্ক পরেছিলেন।

মশাল মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করে আশিকুর রহমান রিপন লেখেন, ‘অশুভ শক্তির বিরুদ্ধে আলোর পথে যাত্রা, আলোক প্রজ্বালন ও মশাল মিছিল। ধন্যবাদ ছাতক উপজেলা ছাত্রলীগ।’

এ বিষয়ে ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, তিনি ফেসবুকে একটি সেতুর ওপর মিছিলের ভিডিও দেখেছেন। তবে ছাতক উপজেলার কোথাও ছাত্রলীগের মিছিল হয়েছে বলে তার কাছে কোনো তথ্য নেই।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) সুজন সরকার বলেন, সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল হয়েছে শুনেছি। রাত তিনটা /চারটার দিকে মিছিল হয়েছে। 

এদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।