NewsPaper published: ০৭ আগস্ট, ২০২৬, ০৩:০৪ এএম

ভারুয়াখালী মুন্সী নায়েব আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘স্বপ্ননীড় ক্লাব ও সমবায় সমিতি লিঃ’-এর উদ্যোগে আয়োজিত জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় জামিরা একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বপ্ননীড় একাদশ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ননীড় ক্লাব ও সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মোঃ মেহেদী হাসান হাবিব।
উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ রুহুল আমিন মিলন। প্রীতি ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৭নং ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ঘোড়াধাপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মোঃ সেলিমুর রহমান সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন পলাশ, রাজিব কুমার ঘোষ, স্বপ্ননীড় ক্লাবের প্রধান উপদেষ্টা রুবেল মিয়া সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুসংগঠিত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন প্রীতি ম্যাচের আয়োজন তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে উৎসাহিত করবে।"
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মেহেদী হাসান রুমান ও মোঃ মহির উদ্দিন আহমেদ। ক্লাবটির সাংগঠনিক সম্পাদক মোঃ কাওছার আহমেদ-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনের শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট সেলিম হোসেন।