NewsPaper published: ১৫ আগস্ট, ২০২৬, ১২:৩৮ এএম

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় শুক্রবার (১৪ আগস্ট) শান্তিগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে শান্তিগঞ্জ থানার জিআর মামলার এজাহারভুক্ত আসামি ডুংরিয়া গ্রামের হাফিজুর রহমান (৩৩) ও গনিগঞ্জ গ্রামের সাদিক আহমেদ নুর (৩৪)কে গ্রেপ্তার করা হয়।
অপর একটি অভিযানে মৌলভীবাজার সদর থানার সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শান্তিগঞ্জ উপজেলার চানপুর গ্রামের আবুল হাসান (২০)কে গ্রেপ্তার করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার তিন আসামির কাছ থেকে মোট ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।