বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
logo

শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


NewsPaper   published:  ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ পিএম

শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ





শান্তিগঞ্জ প্রতিনিধি :

দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে আয়োজিত ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ শীর্ষক প্রতিযোগিতার অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।



সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী।




জানা যায়, উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমানসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।