বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
logo

ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান


NewsPaper   published:  ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ এএম

ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান




মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি:


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা থেকে মনোনীত হয়ে ‘ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট তৈয়বুর রহমান। বাচিকশিল্পের (উপস্থাপনা) ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।


শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেটের গণগ্রন্থাগারে ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমির উদ্যোগে আয়োজিত বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।


একাডেমির সভাপতি আবু সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আশরাফুল করিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাসুদুল হাসান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাদত হোসেন এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেটের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির সাধারণ সম্পাদক মো. ফাতাউর রহমান ও উপস্থাপিকা হেপি জান্নাত।


শান্তিগঞ্জ উপজেলা থেকে মনোনীত হয়ে এ সম্মাননা অর্জন করায় তৈয়বুর রহমানের এ প্রাপ্তি স্থানীয় সাংস্কৃতিক ও সৃজনশীল অঙ্গনে ইতিবাচক তাৎপর্য বহন করছে। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা, কলাম লেখালেখি ও উপস্থাপনার সঙ্গে যুক্ত তৈয়বুর রহমানের এ অর্জন তাঁর সৃজনশীল কর্মকাণ্ডে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।