বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
রাজনীতি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মিরপুর ইউনিয়ন জমিয়তের কাউন্সিল ও গণ সমাবেশ সম্পন্ন

আবদুর রহমান জামী
প্রকাশ: ৩০-১০-২০২৬, ০৩:১৬ AM
০ বার পঠিত
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মিরপুর ইউনিয়ন জমিয়তের কাউন্সিল ও গণ সমাবেশ সম্পন্ন

১২ ফেব্রুয়ারি বুধবার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজারে মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে মাওলানা শাহীনূর রহমান শাহীন ও হাফিজ আনহার আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুনামগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম।

তিনি বলেন; ছোট বেলা থেকে গরীব দুঃখী মেহনতি মানুষের কষ্ট নিজ চোখে দেখে আসছি। রাষ্ট্রীয় ভাবে জগন্নাথপুর উন্নয়ন থেকে বঞ্চিত। নিজের সাধ্যমত সকলের পাশে থেকে সামাজিক কাজ সব সময় থাকার চেষ্টা করে যাচ্ছি। আজ সুযোগ এসেছে আপনাদের পাশে থপকে কাজ করার। আমি এমপি হতে আসিনি, আপনাদের খাদিম হতে চাই, আপনরা আমাকে ভোটের মাধ্যমে সেই সুযোগটা দিবেন বলে মন্তব্য করেন সুনামগঞ্জ-০৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী "সৈয়দ তালহা আলম"।

প্রধান বক্তার বক্তব্যে রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের আহ্বায়ক হাফিজ মাওলানা ওযায়রুল হক মমনু। বিশেষ বক্তার বক্তব্যে রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা এরশাদ খান আল হাবীব। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, ডাক্তার মাওলানা ওয়ালী উল্লাহ, আহ্বায়ক জগন্নাথপুর পৌর জমিয়ত, হাফিজ মাওলানা আলী নূর আহ্বায়ক পাইলগাও ইউনিয়ন জমিয়ত, ডাক্তার মোঃ শামসুল হক সভাপতি কলকলিয়া ইউনিয়ন জমিয়ত, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ খান সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়েস আহমদ, শান্তিগঞ্জ উপজেলার প্রচার সম্পাদক আবদুর  রহমান জামী,ছাত্র  জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ মারজান প্রমূখ।  

শত শত সমর্থক এবং কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমিয়ত ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি মাওলানা জিকলুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলামকে নিযুক্ত করা হয়।

বক্তব্যে তালহা আলম মিরপুর ইউনিয়নের জনগণের কাছে এলাকার সন্তান হিসেবে দলমতের উর্দ্ধে সমর্থন এবং ভালোবাসা চান সৈয়দ তালহা আলম। মিরপুর ইউনিয়নের উন্নয়নে নিজস্ব প্রার্থীর বিকল্প নেই। আগামীতে মিরপুর ইউনিয়নকে এগিয়ে নিতে সবাইকে দলমতের উর্দ্ধে ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহবান জানান বক্তাগণ।

লিংক কপি হয়েছে