বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
রাজনীতি

গণসংযোগে ব্যাপক সাড়া: ছয়হাড়াবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে চেয়ারম্যান প্রার্থী আবদুল মালিক মালেকের

আবদুর রহমান জামী
প্রকাশ: ০৪-১১-২০২৬, ০৯:০৮ PM
০ বার পঠিত
গণসংযোগে ব্যাপক সাড়া: ছয়হাড়াবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে চেয়ারম্যান প্রার্থী আবদুল মালিক মালেকের


আসন্ন দরগাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, গ্রীস প্রবাসী সমাজসেবক আবদুল মালেক।

শুক্রবার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়হাড়া গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।

এ সময় স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

গণসংযোগকালে আবদুল মালেক বলেন, “আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া পেলে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে চাই। নির্বাচিত হলে যেমন আপনাদের পাশে থাকব, তেমনি নির্বাচিত না হলেও আজীবন আপনাদের সেবা করে যাব।

জনগণের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”

এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল মালেকের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থনের চিত্র ফুটে ওঠে।।

লিংক কপি হয়েছে