বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
ধর্ম

জনকল্যাণ সোসাইটি'র মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের আজ-৭ম দিন

আবদুর রহমান জামী:: নির্বাহী সম্পাদক
প্রকাশ: ৩০-১০-২০২৬, ০২:৪৫ AM
০ বার পঠিত
জনকল্যাণ সোসাইটি'র মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের আজ-৭ম দিন

জনকল্যাণ সোসাইটি কেন্দ্রীয় পরিষদের বছরব্যাপী সমাজ কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র রমজান মাসে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এতিমখানায়, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোসাইটির সদস্যদের স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী বিভিন্ন স্হানে এতিমখানা ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।

শনিবার (০৮ মার্চ) ৭ম দিনে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের রওজাতুল কুরআন মাদরাসা হরিনগর এবং দরগাপাশা হাফিজিয়া মাদরাসায় ইফতার বিতরণ করা হয়। জনকল্যাণ সোসাইটি কেন্দ্রীয় পরিষদের  সভাপতি শাহীন আলম বলেন, মাসব্যাপী পরিষদের ইফতার বিতরণ কর্মসূচি চলছে, আজ ৭ম দিন। ইনশাআল্লাহ মাসব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে।

এসময় উপস্থিত ছিলেন সোসাইটির দায়িত্বশীল, আনছার আহমদ, ইব্রাহিম আলী,মোস্তাক হোসেন,ইয়াসিন, শামীম আহমদ প্রমুখ

লিংক কপি হয়েছে