-আউশকান্দী মহাসড়কে "দারাখাই" নামকস্হানে সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর গামী একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, এতে অনন্ত ৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের জন্য রক্ষা পায় বাকি যাত্রিগন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ২ টায় এ ঘটনা ঘটে। বমভমি বাজার থেকে জগন্নাথপুর গামী যাত্রী হেলাল আহমদ জানান; সুনামগঞ্জ থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসে আমি বমভমি বাজার থেকে উঠেছি, দারাখাই নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পতিত হয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধারে এগিয়ে আসেন রাস্তায় চলা অন্য গাড়ীর যাত্রীরা।