বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
ধর্ম

ভয়েজ অব আল কোরআন দরগাপাশা'র ইসলামি সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

আবদুর রহমান জামী:: নির্বাহী সম্পাদক
প্রকাশ: ৩০-১০-২০২৬, ০৫:১৪ PM
০ বার পঠিত
ভয়েজ অব আল কোরআন দরগাপাশা'র ইসলামি সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

কুরআনের পাক থেকে তেলাওয়াত ও ইসলামি সঙ্গীতের সুরের মুর্ছনায় মুগ্ধতা জাগানিয়া আয়োজনের মধ্য দিয়ে 

১৬ ফেব্রুয়ারি রবিবার বাংলাবাজারস্হ ;কুরআন তিলাওয়াত, কবিতা আবৃত্তি ও শিশু প্রদর্শনী এবং ইসলামি সংগীতের মাধ্যমে সারাদিন শেষেও সন্ধ্যাবাতি জ্বলেছিল ইসলামিক গানে গানে, পরিবেশনায় অন্য রকম আয়োজনে  মধ্যরাত পর্যন্ত কাটান শ্রোতারা।

সন্ধ্যার শুরুতেই উপস্থাপক এনামুল হক এনাম মঞ্চে আমন্ত্রণ জানিয়েছেন পরিষদের সকল উপদেষ্টা এলাকার স্কুল মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং অত্র সংগঠনের উপদেষ্টাগণকে।

উপদেষ্টা ও  স্কুল মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং অতিথিবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্য শেষে; শুরু করেন তাদের মূলপর্ব পুরস্ককার বিতরনী ও ইসলামি সঙ্গীত পরিবেশনা।

যমযম পরিচারক আহমেদ উসমান শুরুতেই হামদ-না'ত গেয়ে শ্রুতাদের মন জয় করেন। ধারাবাহিক ভাবে মঞ্চে আসেন কলরব শিল্পী আবির হাসান,মাহমুদ আব্দুল কাদির, সিলেটের জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী সায়নান সায়েম,আকরাম বিন বাহার, এবং ফেঞ্চুগঞ্জের শানে মুহাম্মদী শিল্পীগোষ্ঠী।

সবশেষে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেন, সংঘটনের প্রতিষ্ঠাতা; হাফিজ আবুল হাসনাত ও সভাপতি; হাফিজ জাবেদ আহমদ।

ধর্ম বিষয়ক সম্পাদক; হাফিজ ইসা নূর-এর আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ-প্রবাসের সকল সদস্য ও এলাকাবাসীর জন্য দোয়া করে,অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।।

লিংক কপি হয়েছে