বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ রিপোর্টার হোন লগইন
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
ধর্ম

ছাতক উপজেলার জামেয়া মুহাম্মদিয়া ভুইগাঁও' মাদরাসা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

আবদুর রহমান জামী
প্রকাশ: ৩০-১০-২০২৬, ০৩:১৬ AM
০ বার পঠিত
ছাতক উপজেলার জামেয়া মুহাম্মদিয়া ভুইগাঁও' মাদরাসা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন
ছাতক উপজেলার জামেয়া মুহাম্মদিয়া ভুইগাঁও' মাদরাসা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

দীর্ঘ প্রতীক্ষিত জামেয়া মুহাম্মদিয়া ভুইগাঁও' মাদরাসা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে।

বুধবার (১৪ মে) মাদরাসার হল রুমে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে ভিত্তিপ্রত্তর স্হাপন করেন; সৌদিআরবের সেনাকর্মকর্তা শায়খ নাসির আল-আহমারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; উক্ত মাদরাসার মুহতামিম শায়খ মাও. শামছুল ইসলাম।

অনেক বিলম্ব ও জটিলতা অতিক্রম করে মসজিদটি নির্মাণে আপ্রাণ চেষ্টা করেছেন;  জিয়াপুরের কৃতি সন্তান সমাজসেবক সৌদিআরব প্রবাসী শায়খ মাও. জুবায়ের আহমদ।

মসজিদটিতে নামাজ উপযোগী পরিবেশ সৃষ্টি এবং জামেয়া মুহাম্মদিয়া ভুইগাও মাদরাসার হিফজ বিভাগের ছাত্রদের পড়াশোনার সুষ্ঠ ব্যবস্থা হওয়ায় মহান আল্লাহপাকের নিকট শুকরিয়া জ্ঞাপন করেন সৌদি সেনা কর্মকর্তা।

••মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। এখানে সবাই নামাজ আদায় করতে পারে, মসজিদে এসে মুসল্লিরা যাতে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারেন এবং তাদের অন্তরে প্রশান্তি পায়, মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হয়, নিজেদের ভুল ত্রুটির মাগফেরাত কামনার সাথে সাথে ন্যায়, সত্য ও কল্যাণের পথে চলা যায় সেদিকে আলোকপাত করেন; দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস শায়খ নূরুল ইসলাম খাঁন।

এসময় উপস্থিত ছিলেন; সৌদিআরব সেনা কর্মকর্তা শায়খ নাসির আল আহমারি,শায়খ নূরুল ইসলাম খান,শায়খ মাওলানা আব্দুস সোবহান, মাওলানা ওয়ারিস উদ্দিন, মাওলানা এখলাছুুর রহমান,মাওলানা আবুল খায়ের সহ 

জামেয়ার আসাতিযায়ে কেরাম ও এলাকার সর্বস্তরের মুসল্লি। ভিত্তিপ্রস্তন অনুষ্ঠানে,বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন: শায়খ নূরুল ইসলাম খাঁন।।

লিংক কপি হয়েছে